বিশ্বনাথে ধর্ষণের অভিযোগে যুবক আটক
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে আব্দুল করিম (২০) নামের এক যুবককে ধর্ষণের অভিযোগে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। রোববার দুপুর ২টার দিকে স্থানীয় ইউপি সদস্যের উপস্থিতিতে ওই যুবককে বিশ্বনাথ থানায় সোপর্দ করা হয়।
এরআগে রোববার ভোররাতে কাঠ মিস্ত্রি মোহাম্মদ আলীর বসত ঘর থেকে তাকে আটক করা হয়। অভিযুক্ত আব্দুল করিম উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের রায়পুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
কাঠ মিস্ত্রি মোহাম্মদ আলী বলেন, ছোটবোনকে বাড়িতে একা রেখে গত শনিবার সকালে কাজে চলে যান তিনি। পরে রোববার ভোররাতে কাজ থেকে বাড়ি ফিরে আপত্তিকর অবস্থায় করিমকে তিনি আটক করেন। এ সময় তার বোনের চিৎকারে বাড়ির লোকজন জড়ো হন। ঘটনা জানাজানি হলে রামচন্দ্রপুর গ্রামের ইউপি সদস্য জামাল উদ্দিনও সেখানে উপস্থিত হন। পরে বাড়ির লোকজন ও ইউপি সদস্য জামাল উদ্দিনের সহযোগীতায় রোববার দুপুরে আব্দুল করিমকে থানায় সোপর্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, পেশায় ফ্রিজ মেকানিক করিম আত্মীয়তার সুবাধে দীর্ঘদিন থেকে ওই যুবতীর বাড়িতে আসা যাওয়া করেন। এক পর্যায়ে মেয়েটির সঙ্গে প্রেমের সম্পর্কও গড়ে তুলেন। রোববার বাড়িতে একা পেয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই যুবতীকে ধর্ষণ করেন। এসময় হঠাৎ কাজ থেকে তার বড়ভাই মোহাম্মদ আলী বাড়িতে এসে তাদের দু’জনকে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে তাকে আটক করেন।
আটকের পর বাড়ির লোকজনসহ ইউপি সদস্যের উপস্থিতিতে ধর্ষণের কথা স্বীকার করলেও পুলিশের কাছে ধর্ষণের বিষয়টি অস্বীকার করেন অভিযুক্ত আব্দুল করিম। শেষ খবর পাওয়া পর্যন্ত রোববার রাত ১২টা পর্যন্ত থাানয় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে মোহাম্মদ আলী জানিয়েছেন।
আটকের পর বাড়ির লোকজনসহ ইউপি সদস্যের উপস্থিতিতে ধর্ষণের কথা স্বীকার করলেও পুলিশের কাছে ধর্ষণের বিষয়টি অস্বীকার করেন অভিযুক্ত আব্দুল করিম। শেষ খবর পাওয়া পর্যন্ত রোববার রাত ১২টা পর্যন্ত থাানয় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে মোহাম্মদ আলী জানিয়েছেন।
এঘটনায় তরুণীর ভাই বাদি হয়ে রবিবার রাতে আটককৃত আবদুল করিমকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং ১৮ (তাং ১৮.০৮.১৯ইং)। মামলা দায়েরের পুলিশ করিমকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার সকালে আদালতে প্রেরণ করেছে।
ধর্ষণের অভিযোগ এনে তরুণীর ভাইয়ের মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার এসআই দেবাশীষ শর্মা বলেন, সোমবার আবদুল করিমকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed