ভারতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৫
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মহারাষ্ট্রে এক সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত এবং আহত হয়েছেন আরো অন্তত ৩৫ জন।
স্থানীয় সময় রোববার (১৮ আগস্ট) রাত সাড়ে দশটায় মহারাষ্ট্রের ঢুলে জেলার নিমগুল গ্রামের পার্শ্ববর্তী মহাসড়কে একটি কন্টেইনারবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ওই হতাহতের ঘটনা ঘটে। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।
পুলিশ জানিয়েছে, বাসটি ঢুলে থেকে আওরঙ্গবাদের দিকে যাচ্ছিল। নিহতদের মধ্যে দুর্ঘটনা কবলিত দুই গাড়ির চালকও রয়েছেন।
আহতদের উদ্ধার করে স্থানীয় ঢুলে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অনেকেই সেখানে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানিয়েছে, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed