অধ্যাপক যতীন সরকারের ৮৪তম জন্মদিন পালিত
মো.কামরুজ্জান, নেত্রকোণা প্রতিনিধি: বিশিষ্ট শিক্ষাবিদ প্রাবন্ধিক ও সাম্যবাদী তাত্ত্বিক অধ্যাপক যতীন সরকারের ৮৪তম জন্মদিন ১৮ আগস্ট। ১৯৩৭ সালের এই দিনে তিনি জেলার কেন্দুয়া উপজেলার চন্দপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
অধ্যাপক যতীন সরকার ময়মনসিংহের নাসিরাবাদ কলেজের বাংলা সাহিত্যের সাবেক অধ্যাপক ছিলেন। সুদীর্ঘকাল ধরে মননশীল সাহিত্যচর্চা বাম রাজনীতিবিদ এবং প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে জড়িত আছেন।
তিনি দুইবার বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের সভাপতির দায়িত্ব পালন করেন।
মানুষের অধিকার আদায় তথা বামরাজনীতির জন্য দীর্ঘ ১৮ বছর জেল খেটেছেন। বঙ্গবন্ধু হত্যার পর ছাত্রজীবনের লেখালিখি শুরু হলেও ৫৫ বছর বয়সে যতীন সরকারের প্রথম বই প্রকাশিত হয় ১৯৮৫ সালে।
একে একে প্রকাশিত বাঙালি সমাজতান্ত্রিক ঐতিহ্য, সাংস্কৃতিক সংগ্রাম, মানব-মানবধর্ম ও সমাজবিপ্লব, ব্যাকরণ মৌলাবাদের ৫০টি বই প্রকাশিত হয়। সমাজ, অর্থনীতি ও রাষ্ট্র নামে সুদীর্ঘদিন একটি পত্রিকা সম্পাদনা করেছেন তিনি। শিক্ষকতা থেকে অবসর গ্রহণের পর শেকড়ের টানে তিনি নিজ বাসভূমে নেত্রকোনায় চলে আসেন। বর্তমানে তিনি নেত্রকোনা জেলাশহরের সাতপাই এলাকার নিজ বাড়ি “বানপ্রস্থে” বসবাস করেন। তিনি একপুত্র ও এককন্যা সন্তানের জনক।
আজ রোববার ১৮ আগস্ট ৮৪তম জন্মদিন উপলক্ষে জন্মদিন উদযাপন কমিটির ব্যানারে অধ্যাপক যতীন সরকারের জন্মদিন পালিত হয়। অনুষ্ঠানসূচিতে ছিল প্রদীপ প্রজ্জলন, কেক কাটা, শুভেচ্ছা জ্ঞাপন, মানপত্র পাঠ, আলোচনা সভা, যতীন সরকারের জীবন ও কর্মের উপর স্মৃতিচারণমূলক কবিতা আবৃত্তি, সংগীতানুষ্ঠান, নৃত্য ইত্যাদি। জন্মদিন উযাপন কমিটির আহব্যায়ক ছিলেন কোহিনুর আক্তার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার, ময়মনসিংহের লেখক কাজল কুরেশী, ময়মনসিংহ উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি প্রদিপ কর, নেত্রকোণা উদিচী শিল্পীগোষ্ঠীর সভাপতি মোস্তাফিজুর রহমান, নলিনী সরকার, কামরুজ্জামান চৌধুরী, স্বপন পাল, আব্দুল কাইয়ুম, পত্রিকা ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠান শেষে এক মধ্যহ্ন প্রীতিভোজের আয়োজন করা হয়।
Related News
বাউলসম্রাট শাহ আবদুল করিমের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের কালনী নদীর তীরে ছোট্ট গ্রাম উজানধল। চারদিকে হাওর, বর্ষায় অথৈ জলRead More
জাতীয় কবি কাজী নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৩৮৩ বঙ্গাব্দের ১২ ভাদ্রRead More



Comments are Closed