বিয়ানীবাজারে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার উপজেলার কুড়ার বাজার ইউনিয়নের আঙ্গুরা বালিকা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ওই স্কুল ছাত্রী সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অভিযুক্ত মিনহাজ হোসেন (২৩) ঘটনায় পর থেকে পলাতক।
মিনহাজ আগুরা গ্রামের আব্দুল খালিকের ছেলে। ওই স্কুল ছাত্রীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
স্কুল ছাত্রীর বড় বোন জানান, তাদের পরিবারের সদস্যরা ঘরে না থাকার সুযোগ পেয়ে তাদের ঘরে ঢুকে স্কুল ছাত্রীকে ধর্ষণ করেন মিনহাজ। পরে আমরা ঘরে প্রবেশ করে বোনকে রক্তাক্ত অবস্থায় দেখতে পাই। ঘটনার পর থেকে গ্রামের অনেকে বিষয়টি আপোষ মীমাংসার চেষ্টা করছেন।
বিয়ানীবাজার থানার বভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর জানান, আমি ধর্ষণের বিষয়টি শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিব।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed