সিলেটে অটোরিক্সা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: নিখোঁজ হওয়ার একদিন পর নাঈম আহমদ (১৬) নামের এক ব্যাটারিচালিত অটোরিক্সা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার বিকেলে নগরীর বালুচর লালটিলা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় রুকন ও পারভেজ নামে দুজনকে আটক করেছে পুলিশ; তারা নাইমকে শ্বাসরুদ্ধ করে হত্যার কথা শিকারও করেছে।
নিহত নাইম বালুচর সোনা মিয়ার কলনীর ভাড়াটে আব্বাস আহমদের ছেলে।
আটককৃতরা হচ্ছে নগরীর শাহী ঈদগাহের হাজারীবাগের আব্দুর মুমিনের ছেলে রুকন (২১) এবং একই এলাকার আব্দুর করিম পিয়ারের ছেলে পারভেজ (২০)।
নগরীর শাহী ঈদগাহ এলাকায় বেশ কিছুদিন ধরে ব্যাটারি চালিত অটোরিকশা চালিয়ে আসছিল নাঈম। তবে গত বৃহস্পতিবার থেকে সে নিখোঁজ ছিল। এ ঘটনায় তার পরিবার বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ওই ডায়েরির প্রেক্ষিতে পুলিশ তার দুই বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা নাইমকে হত্যার কথা শিকার করেন।
পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে লালটিলা এলাকা থেকে বস্তাবন্দি লাশটি উদ্ধার করা হয় বলে জানান মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাত হোসেন। তিনি আরও বলেন, ‘অটোরিকশাটি চুরি করে নিয়ে যাওয়ার সময় নাইম দেখে ফেললে তারা তার গলায় গামছা পেচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে বলে স্বীকার করেছে। মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে অটোরিকশাটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।’
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed