কুলাউড়ায় প্রতিবেশী শিশুকে ধর্ষণের চেষ্টা, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পল্লীতে প্রতিবেশীর বাড়িতে কোরবানীর মাংস দিতে গিয়ে ধর্ষণ চেষ্টার শিকার হয়েছে ৭ বছরের এক শিশুকন্যা।
ঈদের দিন ১২ আগস্ট সোমবার বিকেল ৩টার দিকে এ ঘটনাটি ঘটে। পরদিন ১৩ আগস্ট কুলাউড়া থানায় ওই শিশুর পিতা বাদি হয়ে মামলা (নং ১৩) দায়ের করেছেন।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে মামলার অভিযুক্ত আসামি নওয়াব মিয়ার পুত্র জামাল মিয়াকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, ঈদের দিন পার্শ্ববর্তী গ্রামে প্রতিবেশী নওয়াব মিয়ার বাড়িতে কোরবানির মাংস দিতে যায় ওই শিশুকন্যা। এ সময় বাড়িতে থাকা নওয়াব মিয়ার পুত্র জামাল মিয়া ঘরে কেউ না থাকার সুযোগে ওই শিশুকে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটি চিৎকার ও ধস্তাধস্তি শুরু করলে জামাল ভয়ে তাকে ছেড়ে দেয়। বাড়িতে এসে শিশুটি কান্নাকাটি শুরু করে এবং তার বড় বোন ও বাবাকে বিষয়টি খুলে বলে।
ধস্তাধস্তিতে শিশুটি আহত হওয়ায় প্রথমে তাকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসেন তার বাবা। পরে হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক শিশুটিকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠিয়ে দেন। ওই শিশুটি বর্তমানে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
কুলাউড়া উপপরিদর্শক কানাই লাল চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জামাল মিয়াকে আটক করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে মৌলভীবাজার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed