সুনামগঞ্জে চুরি হওয়া শিশু উদ্ধার, আটক ৩
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে চুরি হওয়া তিন বছরের শিশু রাফসানকে উদ্ধার করে মা-বাবার কাছে হস্তান্তর করেছে পুলিশ। শিশু রাফসান জামালগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর গ্রামের অনু মিয়ার ছেলে। তাকে সন্তান পরিচয়ে অন্যত্র বিক্রির অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৬ আগস্ট) সকালে সুনামগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ ঘটনা তুলে ধরেন জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
পুলিশ জানায়, গত ১৩ আগস্ট রাতে ঘুমন্ত অবস্থায় জামালগঞ্জের লক্ষ্মীপুর গ্রামের অনু মিয়ার তিন বছরের সন্তান রাফসান মিয়াকে চুরি করে পালিয়ে যান একই গ্রামের পামেল মিয়া ও জোবেদা খাতুন।
পরদিন ১৪ আগস্ট জামালগঞ্জের রামনগর গ্রামে এসে নিজ সন্তান পরিচয়ে কবীর মিয়া নামক এক ব্যক্তির কাছে ১০ হাজার টাকায় দত্তক দিয়ে চলে যান জোবেদা।
১৫ আগস্ট চুরি যাওয়া রাফসানের বাবা-মা জানতে পারেন তাদের সন্তানকে একই গ্রামের জোবেদা বিক্রি করে দিয়েছেন। পরে তারা পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ গণ্যমান্যদের নিয়ে রামনগর গ্রামে গিয়ে শিশুকে উদ্ধার করেন।
এ ঘটনায় পুলিশ লক্ষ্মীপুর গ্রামের পামেল মিয়া, জোবেদা বেগম ও দত্তক নেওয়া কবীর মিয়াকে আটক করেছে।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলন করে চুরি যাওয়া শিশুকে বাবা-মায়ের কাছে নতুন পোশাক পরিয়ে তুলে দেয় পুলিশ।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed