বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে হাজারো মানুষের শ্রদ্ধাঞ্জলি
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছের বিভিন্ন শ্রেণি পেশার হাজারো মানুষ।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ১০টা থেকে সিলেটে শুরু হয় শোক দিবসের শ্রদ্ধা নিবেদন কার্যক্রম।
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।
এর আগে সকাল ১০টায় সিলেট জেলা প্রশাসন প্রাঙ্গণ থেকে শুরু হয় শোক র্যালি। নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র্যালি শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সিলেট জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
Related News
সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় স্বামীকে হত্যা, গ্রেফতার ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের কাষ্টঘর সুইপার কলোনীতে স্ত্রীর ছবি ও ভিডিও ধারণের প্রতিবাদ করায়Read More
সিলেটে বালুভর্তি ট্রাকে মিলল পৌণে ৮ লাখ টাকার ভারতীয় পণ্য, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বালুভর্তি ট্রাকের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে আনা ৭ লাখ ৭৬ হাজারRead More



Comments are Closed