যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম কারাগারে
বৈশাখী নিউজ ২৪ ডটকম : পুলিশ এসল্ট মামলায় সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমকে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (১৫ আগস্ট) দুপুরে সিলেট মহানগর হাকিম আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এর আগে জাহাঙ্গীর উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন জাহাঙ্গীর।
জানা যায়, ২ জুলাই খাদিমপাড়ায় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এডভোকেট আফছর আহমদ ও জাহাঙ্গীর আলম গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় পুলিশের উপরও আক্রমণ হয়। এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্যও আহত হন। পরে শাহপরান থানা পুলিশ বাদী হয়ে একটি এসল্ট মামলা দায়ের করেন। এই মামলায় জাহাঙ্গীর আলমসহ কয়েকজন উচ্চ আদালত থেকে আগাম জামিন নেন।
জামিনের মেয়াদ শেষ হলে বুধবার জাহাঙ্গীর সিলেটের মুখ্য হাকিম আদালতে হাজির হয়ে স্থায়ী জামিনের আবেদন করেন। আদালত আবেদন না মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।
Related News
হবিগঞ্জে তরুণীকে ধর্ষণের পর হত্যা, ২ জনকে মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে কিশোরী জুবা ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেনRead More
ড. ইউনুসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে
বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডেরRead More



Comments are Closed