ভাইয়ের দূর্ঘটনার খবর পেয়ে বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার শেরপুরের পারকুম পাওয়ার প্লান্টের সামনে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় এলাইছ মিয়া (৫০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। গত ১০ আগস্ট শনিবার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত এলাইছ মিয়া বর্তমানে সিলেট নগরীর পার্ক ভিউ মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে ভর্তি আছেন।
এলাইছ মিয়া নবীগঞ্জের রাধাপুর ইউনিয়নের দিঘলবাক গ্রামের মৃত ওয়ারিদ উল্লাহর ছেলে।
জানা যায়, গত শনিবার শেরপুরের পারকুম পাওয়ার প্লান্টের সামনে বেপরোয়া মোটরসাইকেল একটি বাইসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এসময় বাইসাইকেলে থাকা এলাইছ মিয়া (৫০) ছিটকে রাস্তায় পড়ে যান। পরে স্থানীয়রা তাকে দ্রত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে ওসমানী হাসপাতালের আইসিইউতে সিট খালি না থাকায় চিকিৎসকদের পরামর্শে তাকে দ্রত পার্ক ভিউ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।
এদিকে ভাইয়ের দুর্ঘটনার খবর পেয়ে শনিবার রাতে ছোটবোন ফাহিমা বেগম (৩২) হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান।
রাধাপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. ফখরুল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed