বিশ্ব সাহিত্য কেন্দ্রের নেত্রকোনা ইউনিট উদ্বোধন
মো. কামরুজ্জামান, নেত্রকোণা প্রতিনিধি: “আলোকিত মানুষ চাই” এই স্লোগানকে সামনে রেখে আজ শনিবার বিকালে বিশ্ব সাহিত্য কেন্দ্র পরিচালিত ভ্রাম্যমান লাইব্রেরী নেত্রকোনা ইউনিট উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধন করেন নেত্রকোনা জেলা প্রশাসক মো: মইন-উল ইসলাম।
বিশিষ্ট শিক্ষাবিদ মতিন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব সাহিত্য কেন্দ্রর পরিচালক মোঃ কামাল হোসাইন, নেত্রকোনা সরকারি কলেজের বাংলা বিভাগের চেয়ারম্যান মোঃ আফজাল রহমান, প্রেসক্লাবের সম্পাদক শ্যামলেন্দু পাল সহ বিশ্ব সাহিত্য কেন্দ্রর অন্যান্য সদস্যবৃন্দ।
বই পড়ায় উৎসাহিত করতে সপ্তাহের ৬দিন জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সহ মোট ৩৮টি স্পটে এই ভ্রম্যমান লাইব্রেরীর কার্যক্রম চলবে।
Related News
সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন
সালেহ আহমদ (স’লিপক): আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পণ্ডিত বহুভাষাবিদ ড. সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনাRead More
বাউলসম্রাট শাহ আবদুল করিমের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের কালনী নদীর তীরে ছোট্ট গ্রাম উজানধল। চারদিকে হাওর, বর্ষায় অথৈ জলRead More



Comments are Closed