‘মিস ইংল্যান্ড’ হলেন বাঙালি তরুণী
বিনোদন ডেস্ক: ইংল্যান্ডের সবচেয়ে সুন্দরী তরুণী হিসেবে স্বীকৃতি পেলেন একজন বাঙালি নারী। সম্প্রতি ‘মিস ইংল্যান্ড ২০১৯’ শিরোপা লাভ করেছেন ভারতীয় বংশোদ্ভূত ভাষা মুখোপাধ্যায় (২৩)। সুন্দরীরা নাকি মেধাবী হয় না– এই প্রপাগাণ্ডার মুখে ছাই দিয়েছেন এই তরুণী চিকিৎসক।
ভারতে জন্মগ্রহণ করলেও নয় বছর বয়সে ভাষা মুখোপাধ্যায় পরিবারের সাথে চলে যান যুক্তরাজ্যে। সেখানেই স্থায়ীভাবে বসবাস করেন তারা। অত্যন্ত মেধাবী এই তরুণী চিকিৎসক ৫টি ভাষায় অনর্গল কথা বলতে পারেন। তার আইকিউ লেভেল ১৪৬। তাই প্রাতিষ্ঠানিকভাবেই তিনি ‘জিনিয়াস’ উপাধি পেয়েছেন।
গত বৃহস্পতিবার (১ আগস্ট) সন্ধ্যায় মিস ইংল্যান্ড-এর চূড়ান্ত পর্ব শেষ হয়। এর কয়েক ঘণ্টা পরই বোস্টনে একটি হাসপাতালে জুনিয়র ডাক্তার হিসেবে চাকরি শুরু করেছেন ভাষা।
ভাষা মুখার্জি নটিংহাম বিশ্ববিদ্যালয় থেকে দুটি বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন; একটি হলো চিকিৎসা বিজ্ঞান, আর অপরটি মেডিসিন ও সার্জারি। চিকিৎসা বিজ্ঞানে পড়ার সময়েই তিনি তার মডেলিং ক্যারিয়ার শুরু করেন।
মিস ইংল্যান্ড প্রতিযোগিতায় অংশ নিয়ে ভাষা তার অনুভূতি প্রকাশ করে বলেন, ‘অনেকে মনে করেন, সুন্দরী প্রতিযোগিতায় যারা আসেন, তারা নির্বোধ-বোকাসোকা হন। কিন্তু সেটা যে সঠিক নয়, আমরা তা প্রমাণ করেছি।’
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed