Main Menu

বরিশালে ডেঙ্গু আক্রান্ত ২ জনের মৃত্যু

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিশালে আসলাম খান (২৪) ও সোহেল (১৮) নামে দুজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩০ জুলাই) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহত আসলাম খান বরিশালের বাকেরগঞ্জের শ্যামপুর এলাকার নাসির খানের ছেলে ও সোহেল পিরোজপুর জেলার কাউখালী উপজেলার গোসনতারা এলাকার আদম আলীর ছেলে।

Manual6 Ad Code

শেবাচিমের পরিচালক ডা. বাকির হোসেন জানান, আসলাম অসুস্থ অবস্থায় সোমবার রাত সাড়ে ৯টার দিকে শেবাচিম হাসপাতালে ভর্তি হয় এবং গভীর রাত সোয়া ৩টার দিকে তার মৃত্যু হয়। সোহেলও সোমবার হাসপাতালে গুরুতর অসুস্থ হয়ে ভর্তি হয়। সেখানে চিকিৎসাধীন থেকে রাতে তার মৃত্যু হয়।

Manual4 Ad Code

এখন পর্যন্ত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৬৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়। এর মধ্যে বর্তমানে ২৪ জন ভর্তি রয়েছে। বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code