বিশ্বনাথের নতুন ইউএনও বর্ণালী পাল চৌধুরী
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন বর্ণালী পাল চৌধুরী। গত বুধবার বিকেলে তিনি তাঁর নতুন এই কর্মস্থলে যোগদান করেন। বিশ্বনাথ উপজেলায় এই প্রথম বারের মতো কোন মহিলা ইউএনও যোগদান করলেন।
বর্ণালী পাল চৌধুরী ইতিমধ্যে মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলায় এসিল্যান্ড পদে কর্মরত ছিলেন। পরবর্তীতে স্কলারশীপের জন্য তিনি যুক্তরাজ্যে যান এবং সেখান থেকে প্রায় একবছর পর দেশে ফিরে সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে সিনিয়র সহকারী সচিব পদে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
বর্ণালী পাল চৌধুরীর জন্মস্থান ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায়।
গতকাল বুধবার বিকেলে বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মস্থলে যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন বর্ণালী পাল চৌধুরী।
Related News
কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভারতীয় ওষুধ-পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিভিন্নRead More
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More



Comments are Closed