Main Menu

কানাইঘাটের সাতবাঁক ইউপিতে নৌকা জয়ী

কানাইঘাট প্রতিনিধি : সিলেটের কানাইঘাট উপজেলার সাতবাঁক ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী (নৌকা) প্রতীকে মো. আব্দুল মান্নান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

আব্দুল মান্নান পেয়েছেন ২৯৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাষ্টার ফয়জুল ইসলাম (চশমা) প্রতীকে ১৮৪৮ ভোট পেয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৯টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, সাতবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করায় ইউনিয়ন পরিষদের পদটি শূণ্য ঘোষণা করা হয়।

Share





Related News

Comments are Closed