রাজধানীতে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক : রাজধানীতে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ ২ জন নিহত হয়েছেন। বুধবার (২৫ জুলাই) দিবাগত রাত ১টা থেকে ৩টার মধ্যে বাড্ডা ও মিরপুরে এ দু’টি ঘটনা ঘটে।
বাড্ডা থানার পাঁচখোলা এলাকায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ২৯ মামলার মাদক ব্যবসায়ী মহারাজ (৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় র্যাবের এক সদস্যও আহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১ এর এএসপি (মিডিয়া) কামরুজ্জামান জানান, বুধবার রাতে বাড্ডার পাঁচখোলা এলাকায় একদল মাদক ব্যবসায়ী মাদক বেচাকেনা করছে এমন গোপন খবরে র্যাবের একটি টহল টিম সেখানে যায়। তখন র্যাবের উপস্থিতি টের পেয়ে র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে মাদক ব্যবসায়ীরা। র্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। কিছুক্ষণ পর ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে জানা গেছে নিহতের নাম মহারাজ। সে ২৯টি মাদক মামলার আসামি।
অন্যদিকে, মিরপুর বেড়িবাঁধে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নাজমুল হাসান ওরফে ব্যাঙ্গা বাবু (৩৮) নামের একজন নিহত হয়েছেন। তিনি তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাব-৪ এর সিনিয়র এএসপি সাজেদুল ইসলাম জানান, মিরপুর বেড়িবাঁধ এলাকায় কয়েকজন শীর্ষ সন্ত্রাসী অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি টহল দল ঘটনাস্থলে যায়। সন্ত্রাসীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়তে থাকে। পরে র্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুড়লে একজন গুলিবিদ্ধ হয়।
পরে গুলিবিদ্ধ অবস্থায় শীর্ষ সন্ত্রাসী নাজমুল হাসান ওরফে ব্যাঙ্গা বাবুকে উদ্ধার করা হয়।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed