Main Menu

সিলেটে মাইক্রোবাস থেকে ৩টি গরু উদ্ধার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কোম্পানীগঞ্জ বাইপাস সড়কে মাইক্রোবাস থামিয়ে চালক ও যাত্রীরা পালিয়েছেন।

এসময় পুলিশ ৩টি গরু ও ফেলে যাওয়া মাইক্রোবাস উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সোমবার (২২ জুলাই) ভোর ৫টার দিকে সিলেটের এয়ারপোর্ট থানাধীন কোম্পানীগঞ্জ বাইপাস সড়কে এ ঘটনা ঘটেছে।

বিষয়টি সোমবার সন্ধ্যায় নিশ্চিত করেছেন। মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা।

পুলিশ সূত্র জানায়, সোমবার ভোরে থানা পুলিশের একটি টিম টহল দিচ্ছিল, এসময় একটি মাইক্রোবাসকে (রেজিঃ নং-সিলেট-ছ-১১-০১৪৩) তারা সিগন্যাল দিলে চালক কিছু দুরে গাড়ী থামায়। পরে চালক ও যাত্রীরা পালিয়ে যায়। পরে গাড়ীর ভেতর থেকে ছোটবড় ৩টি গরু উদ্ধার করে পুলিশ।

পুলিশ এঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা।

Share





Related News

Comments are Closed