Main Menu

ওসমানীনগরে শিবির নেতা গ্রেফতার

ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে ৬টি মামলার পলাতক আসামী শিবির নেতা জামাল চৌধুরীকে (২৪) গ্রেফতার করা হয়েছে। রবিবার দিবাগত রাতে তাকে আটক করা হয়।

সে উপজেলার বুরুঙ্গাবাজার ইউনিয়নের পিয়ারাপুর গ্রামের মাহমুদুর রহমান চৌধুরীর ছেলে। জামাল চৌধুরী দীর্ঘদিন থেকে পলাতক ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে ওসমানীনগর থানার এস আই মোমিনুল ইসলাম পিপি এম ও এস আই কালাম তাকে গ্রেফতার করেন। সোমবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করেছেন বলে এস আই মোমিনুল ইসলাম পিপিএম জানান।

Share





Related News

Comments are Closed