Main Menu

মরা মুরগীর মাংস ফেলে পালালো বিক্রেতারা!

হবিগঞ্জ সংবাদদাতা: ভ্রাম্যমান আদালতের অভিযান চলার খবর পেয়ে বাজারে মরা মুরগীর মাংস ফেলে পালালো বিক্রেতারা। তবে, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মরা মুরগীর ৩০ কেজি মাংস জব্দ করে তা তাৎক্ষণিক ধ্বংস করে দেওয়া হয়।

সোমবার (২২ জুলাই) দুপুরে এ ঘটনাটি ঘটে হবিগঞ্জের মাধবপুরে।

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসনুভা নাশতারানের নেতৃত্বে সোমবার দুপুরে স্থানীয় ধানবাজারে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করা হয়।
এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী ও বিক্রির দায়ে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

ইউএনও তাসনুভা নাশতারান জানান, অভিযানকালে ধান বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী ও বিক্রির দায়ে বন্ধন বেকারীকে ১৫ হাজার, ইস্টকুটুম রেস্টুরেন্টকে ১৫ হাজার, ভাই ভাই ভেরাইটিজ স্টোরকে ৬ হাজার এবং কাজল ব্রাদার্স নামক মুদির দোকানকে আরো ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

Share





Related News

Comments are Closed