Main Menu

৬ সেপ্টেম্বর চাঁদে পৌঁছুবে ভারত!

প্রযুক্তি ডেস্ক: যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা যখন নিল আর্মস্ট্রংয়ের চাঁদে অবতরণের ৫০ বছর পূর্তি পালন করছে ঠিক এমন সময়েই চাঁদের পথে যাত্রা শুরু করছে ভারত।

আগামী ১৪ আগস্টের মধ্যে চাঁদে নভোতরী পাঠাবে মোদীর দেশ। যেটি ৬ সেপ্টেম্বর নাগাদ চাঁদে পৌঁছুবে বলে ভারতের বিজ্ঞানীরা আশা করছেন।

এরই মধ্যে গত শনিবার (২০ জুলাই) চন্দ্রযান-২ মিশনের সফল উৎক্ষেপণ রিহার্সেল অনুষ্ঠিত হয়েছে।

ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের (আইএসআরও) সাবেক চেয়ারম্যান এ এস কিরণ কুমার এক টুইটে বলেছেন, ২২ জুলাই চন্দ্রযান-২ মিশন উৎক্ষেপণের জন্য সম্পূর্ণ প্রস্তুত আইএসআরও। আমাদের লক্ষ্য আগামী ১৪ আগস্ট চাঁদের দিকে যাত্রা শুরু করা। আর ৬ সেপ্টেম্বরে নাগাদ চাঁদে অবতরণ।

গত ১৫ জুলাই নভোতরীটির যাত্রা শুরু হওয়ার কথা থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে তা পিছিয়ে যায়। এখন পুরোপুরি প্রস্তুত হয়েই চাঁদের দিকে যাত্রা করছে ভারত।

Share





Related News

Comments are Closed