প্রতি মাসে ১৭ জনকে ১৭% ছাড় দেবে বিমান
বৈশাখী নিউজ ডেস্ক: মুজিব বর্ষ উপলক্ষে ২০২০ সালের মার্চ থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত প্রতি মাসের ১৭ তারিখে অনলাইনে বাংলাদেশ বিমানের টিকেট ক্রেতাদের প্রথম ১৭ জন ১৭ শতাংশ মূল্য ছাড় পাবেন।
রোববার (২১ জুলাই) সংসদ ভবনে অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়।
বৈঠকে জানানো হয়, মিশর থেকে ইজিপ্ট এয়ারের যে দুটি বিমান ভাড়া করা হয়েছিল তার একটি ফেরত দেওয়া হয়েছে। এতে বাংলাদেশ বিমানের প্রতি মাসে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা সাশ্রয় হচ্ছে। অন্য বিমানটিও ফেরত দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
মিশর থেকে ত্রুটিপূর্ণ বিমান ভাড়া করার ক্ষেত্রে যে অসম চুক্তি করা হয়েছিল তা খতিয়ে দেখার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করেছে কমিটি।
এছাড়া পরবর্তীতে বিমানের কোনো বড় ধরনের চুক্তি বা ক্রয় সংক্রাংন্ত বিষয়ে সংসদীয় কমিটিকে অবহিত করার সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, আসলামুল হক, তানভীর ইমাম, আনোয়ার হোসেন খান ও সৈয়দা রুবিনা আক্তার বৈঠকে অংশ নেন।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed