সিলেটে পুলিশী অভিযানে ৭ জুয়ারি আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরী থেকে ৭ জুয়ারিকে আটক করেছে পুলিশ। রোববার বিকেলে নগরীর তালতলাস্থ নন্দিতা সিনেমা হলের পাশ থেকে শিলং তীর নামক জুয়া খেলা অবস্থায় তাদের আটক করা হয়।
এসময় জুয়ার বোর্ড থেকে দুই হাজার ছয়শত পয়ত্রিশ টাকা ও জুয়া খেলায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, শের আলী (৪৫), দেলায়ার হোসেন (২৬), তুহিন আহমদ (২০), আনছার উদ্দিন (২৯), সবুজ মিয়া (২৬), ইয়ামিন আহমদ (৩৪) এবং কামরুল হাসান (২৮)।
এদিকে আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে নিয়মিত মামলা দায়ের করে সোমবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মুসা।
Related News
কুমিল্লার কাউছার হত্যা মামলার আসামি সিলেটে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লার লাকসামে হোটেলকর্মী কাউছার হত্যা মামলার তদন্তে শনাক্ত এক আসামিকে সিলেট থেকেRead More
সিলেটে দুই বেকারিকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের তালতলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অভিযোগে দুই বেকারিকে মোট ১Read More



Comments are Closed