ইহরামের কাপড় পড়ে মাজারে, প্রতিকার দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: ইহরামের কাপড় গায়ে দিয়ে সিলেটের হজরত শাহজালাল (রহ.) এর বার্ষিক উরুস অনুষ্ঠানে যোগ দেওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলেম-উলামাসহ সাধারণ মুসলমানরা ক্ষোভ প্রকাশ করছেন।
শনিবার (২০ জুলাই) কোন এক সময় শাহজালাল (রহ.) মাজারে ইহরামের কাপড় গায়ে দিয়ে মাজার অভিমুখে রওয়ানা হওয়ার দৃশ্যটি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।
এসব ভক্তদের তাওবা করার জন্য আহবান জানিয়ে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর এর সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব বলেছেন, পৃথিবীর সবচেয়ে পবিত্র ও মূল্যবান স্থান হল খানায়ে কাবা বা কাবাগৃহ। এই ঘরের চারপাশে তাওয়াফ করেন হাজিরা। ইহরাম এটা হজের অবিচ্ছেদ্য অংশ। অন্য কোথাও ইহরাম এর কাপড় পরিধান করে যাওয়ার হুকুম শরিয়তে নেই। এমনকি সকল মসজিদগুলো কাবার অংশবিশেষ সেখানেও সাধারণ কাপড় পরিধান করে যাওয়া হয়।
তিনি আরোও বলেন, যারা এ কাজ করেছেন তারা শরীয়তের হুকুমের অমান্য করেছেন। তাদেরকে অবশ্যই তাওবা করতে হবে।
মাওলানা হাবীব আহমদ শিহাব মাজার কর্তৃপক্ষকে সপ্তাহে একদিন হলেও বিজ্ঞ আলেম দিয়ে ইসলামি কনফারেন্স করে ভক্তদের দীক্ষাদানের পরামর্শ প্রদান করেন।
এদিকে এই ঘটনার সুষ্ঠু সমাধান দিতে হবে মাজার কর্তৃপক্ষকে। অন্যথায় শাহজালের উত্তরসূরী সিলেটবাসী আন্দোলনে যেতে বাধ্য হবেন উল্লেখ করেন মাদানী কাফেলা বাংলাদেশের সাধারণ সম্পাদক মাওলানা সালেহ আহমদ। সূত্র: শ্যামল সিলেট
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed