বিশ্বনাথে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্ঠার ঘটনায় মামলা
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে প্রেমে সাড়া না দেয়ায় ১৭ বছর বয়সী এক স্কুলছাত্রীকে বখাটেরা ধর্ষণের চেষ্ঠা করে বলে অভিযোগ পাওয়া গেছে। সে উপজেলা সদরের হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্রী। এ ঘটনায় গত বুধবার বিকেলে স্কুলছাত্রীর মা বাদী হয়ে মেয়ের ওপর যৌন নিপীড়নকারীদের বিরুদ্ধে বিশ্বনাথ থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।
গত মঙ্গলবার বিকেলে বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে উপজেলার রামধানা এলাকায় গেলে ওই ছাত্রীর ওপর নির্যাতন চালায় স্থানীয় বখাটেরা।
স্কুলছাত্রী ও তার পরিবারের অভিযোগ, প্রেমে সাড়া না দেয়ায় সিএনজি চালিত অটোরিকসা চালক রাজন মিয়া (২২) তার আর ৪ সহযোগীকে নিয়ে এ ঘটনা ঘটিয়েছে। বখাটে অটোরিকশা চালক রামধানার পার্শ্ববর্তি শেখের গাঁও গ্রামের আবদুল খালিকের ছেলে।
বৃহস্পতিবার সকালে স্কুল ছাত্রীর মায়ের দায়েরকৃত অভিযোগ মামলা হিসেবে রুজু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মামলা নং ৪।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে বিশ্বনাথ-খাজাঞ্চী রোডের রামধানায় গেলে আগে থেকে ওৎপেতে থাকা রাজন স্কুলছাত্রীর গতিরোধ করে। স্কুলছাত্রী অন্য পথে যেতে চাইলে রাজন তার সহযোগীদের নিয়ে স্কুলছাত্রীর ওপর হামলা চালায়। একপর্যায়ে গলা থেকে ওড়না খোলে ওই ছাত্রীর হাত-পা বেঁধে জোরপূর্বক টেনে হেঁচড়ে অটোরিকশায় তুলে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় তার চিৎকারে রামধানা গ্রামের লোকজন জড়ো হলে বখাটেরা অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগীতায় পরিবারের সদস্যরা ওই ছাত্রীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্যে ভর্তি করেন।
স্কুলছাত্রীর মা সাংবাদিকদের জানান, থানায় লিখিত অভিযোগপত্রে রাজনকে প্রধান আসামি করা হযেছে। রাজনের সহযোগী একই গ্রামের ইমনের নাম উল্লেখসহ আরও ৩জনকে অজ্ঞাতনামা আসামি করেছেন তিনি।
মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামসুদ্দোহা বলেন, মামলার আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।
Related News
সিলেট-ঢাকা রুটে এসি বাস ভাড়া ১০০ টাকা, নন এসি ৫০ টাকা বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির পর বেড়েছে সিলেট-ঢাকা রুটে বাস ভাড়া। এই রুটেRead More
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ মাগরিবRead More



Comments are Closed