Main Menu

নিউজপোর্টাল নিবন্ধন আবেদনের সময় বাড়লো

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: অনলাইন নিউজপোর্টাল নিবন্ধনের জন্য আবেদন গ্রহণের সময়সীমা ফের বাড়ানো হয়েছে। নতুন সময়সীমা অনুসারে আগামী ১৫ জুলাই (সোমবার) পর্যন্ত আবেদন করা যাবে।

তথ্য মন্ত্রণালয়ের উপসচিব নাসরিন পারভীন স্বাক্ষরিত এক স্মারকের মাধ্যমে গত ৩০ জুন (রোববার) এ সিদ্ধান্ত জানানো হয় বলে বুধবার (৩ জুলাই) সরকারি এক তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়েছে।

এর আগে অনলাইন নিবন্ধনের আবেদনপত্র গ্রহণের কার্যক্রম ৩০ জুনের মধ্যে সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছিল। তথ্য অধিদফতরের ওয়েবসাইট http://www.pressinform.gov.bd এ দেওয়া নির্ধারিত ফরমে এ আবেদন করতে হবে।

Manual3 Ad Code

ফরমে উল্লিখিত বিবরণ অনুযায়ী সব প্রমাণসহ এ আবেদন ডাকযোগেও গ্রহণ করা হবে। এর আগে যাদের আবেদন সঠিকভাবে গৃহীত হয়েছে, তাদের ফের আবেদনের প্রয়োজন নেই।

Manual5 Ad Code

এর আগে সম্প্রতি একটি অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেছিলেন, এ পর্যন্ত প্রায় আট হাজার অনলাইন নিউজপোর্টালের আবেদন মন্ত্রণালয়ে জমা হয়েছে। এসব আবেদন থেকে যাচাই-বাছাইর পরই চূড়ান্ত অনুমোদন প্রদান করা হবে।

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code