মৌলভীবাজারে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজারের জগন্নাথপুরে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২ জুলাই) সকালে জগন্নাথপুর এলাকা থেকে গাছের সাথে গামছা দিয়ে ঝুলানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
ওই যুবকের নাম দেলোয়ার মিয়া। তিনি মৌলভীবাজার সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের প্রয়াত লুকুল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ঘুম থেকে ওঠার পর তার পরিবারের লোকজন বাড়ির পার্শ্বে একটি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পান। পরে পরিবারের লোকজন থানায় খবর দেয়।
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Related News
শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক কিশোরীকে অপহরণ করে রাতভর আটকে রেখে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এRead More
কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবারRead More



Comments are Closed