রাঙামাটিতে গুলি করে মা-মেয়েকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: রাঙামাটির কাপ্তাই উপজেলায় ষাটোর্ধ্ব এক নারী ও তার মেয়েকে গুলি করে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার (২ জুলাই) ভোরে দুর্গম গবাছড়ি এলাকায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার রাইখালী ইউনিয়নের গবাছড়ি পাহাড়ি এলাকার ম্রা সই খই মারমা ও তার মেয়ে মেসংনু মারমা (২৫)।
চন্দ্রঘোনা থানার ওসি মো. আশরাফউদ্দিন বলেন, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তাদের গুলি করে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
লাশ পুলিশের হেফাজতে রয়েছে। ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে জানান তিনি।
« লিবিয়া থেকে দেশে ফিরলেন ২৯ বাংলাদেশী (Previous News)
(Next News) মৌলভীবাজারে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার »
Related News
সমুদ্রে ভেসে যাওয়া পর্যটকের মরদেহ উদ্ধার, জীবিত উদ্ধার ২
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে নিখোঁজের আড়াই ঘন্টা পর মোফাজ্জলRead More
সাজেকে ঘুরতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ পর্যটক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শেখ হাসিনা সরকার বার-বার দরকার’ ও ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পরRead More



Comments are Closed