Main Menu

জকিগঞ্জে সন্তানের পিতৃ পরিচয়ের দাবিতে মামলা

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে গর্ভের সন্তানের পিতৃ পরিচয়ের দাবিতে মামলা করেছেন আফিয়া বেগম নামের এক নারী। তাঁর স্বামী দুই বছর পূর্বে মারা যান। তাদের ২ ছেলে ও ১ মেয়ে আছে।

এদিকে স্বামী মারা যাওয়ার পর আফিয়া বেগমের সাথে সম্পর্ক গড়ে উঠে দেবর আব্দুল করিমের। তিনি বারঠাকুরী ইউনিয়নের পিল্লাকান্দি গ্রামের মৃত চান্দু মিয়ার ছেলে। ব্যক্তি জীবনে তিনি ৪ সন্তানের জনক।

Manual8 Ad Code

তাদের অবাধ মেলামেশার ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন আফিয়া বেগম। পরে বিবাহের চাপ দিলে আব্দুল করিম টালবাহানা শুরু করেন। নিরুপায় হয়ে গ্রামের লোকজনের কাছে বিচার দিলে আব্দুল করিমের লোকজন আফিয়া বেগমকে ছেলে সন্তানসহ স্বামীর ঘর থেকে বের করে দেয়। তবে আব্দুল করিম এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ষড়যন্ত্র করে তাকে ফাঁসানো হচ্ছে।

Manual8 Ad Code

এ ঘটনায় সোমবার (১ জুলাই) আফিয়া বেগম বাদী হয়ে জকিগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার বলেন, আব্দুল করিমকে আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code