বিশ্বনাথে চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
বিশ্বনাথ প্রতিনিধি : ‘পন্যে পাটজাত মোড়কে বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫’র আওতায় সিলেটের বিশ্বনাথ উপজেলার নতুন ও পুরাণ বাজার এলাকায় ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়েছে।
রোববার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান অভিযানে দুই বাজারের ৪টি প্রতিষ্ঠানের কাছ থেকে ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জরিমানা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো হল- উপজেলার পুরাণ বাজারের আপ্তাব আলী অটো রাইস মিল ২৫ হাজার টাকা, নতুন বাজারের আবদুল মতিন স্টোর ২ হাজার টাকা, মানিক এন্ড ব্রাদার্স ৫শত টাকা ও জননী ট্রেডার্স ৫শত টাকা।
ভ্রাম্যমান অভিযান পরিচালনার সময় ইউএনও’র সাথে উপস্থিত ছিলেন বিশ্বনাথ থানার এসআই সুলতান উদ্দিন, ইউএনও কার্যালয়ের অফিস সহকারী মঈনুল হকসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
Related News
সিলেটে অস্ত্রের তথ্য দিলে পরিচয় গোপন রেখে পুরস্কার
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে হারানো সরকারি অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযানRead More
জাফলংয়ে ১০টি ড্রেজার ও ৬টি এক্সকেভেটরসহ বিপুল সরঞ্জাম ধ্বংস
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পরিবেশ সঙ্কটাপন্ন (ইসিএ)-এলাকায় অভিযান চালিয়েRead More



Comments are Closed