নবীগঞ্জে নিখোঁজের ৪ দিন পর বৃদ্ধের লাশ উদ্ধার
নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জে নিখোঁজের ৪ দিন পর বিবিয়ানা নদী থেকে আমজদ উল্লা (৬০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আমজদ উল্লার বাড়ি ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামে। সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
নিহতের ছোট ভাই আকবর হোসেন জানান, গত শুক্রবার ফজরের নামাজ পড়ে ভোরে তার ভাই আমজদ উল্লা গরুর ঘাস আনতে বাড়ী থেকে বেরিয়ে যান। এর পর থেকে তিনি নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করেও কোথাও তার কোন সন্ধান পাওয়া যায়নি।
তিনি জানান, সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে গ্রামের সামনে বিবিয়ানা নদীতে লাশটি ভেসে উঠে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে পুলিশকে খবর দেই। খবর পেয়ে ইনাতগঞ্জ ফাঁড়ির এসআই এমরান হোসেন একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নদী থেতে ভাসমান লাশটি উদ্ধার করেন। তবে তাদের পরিবারের পক্ষ থেকে কারো বিরুদ্ধে কোন অভিযোগ নেই বলে তিনি পুলিশকে জানান।
স্থানীয় ওয়ার্ড মেম্বার সাপু আলম জানান, গত শুক্রবার থেকে আমজদ উল্লা নিখোঁজ ছিলেন। কোথায়ও তার সন্ধান না পেয়ে তিনি নিজে বাদী হয়ে নবীগঞ্জ থানায় সাধারণ ডায়েরী ( জিডি) করেন। নিহতের পরিবারের পক্ষে কারো বিরুদ্ধে অভিযোগ না থাকায় বিকেল ৩টায় নামাজে জানাযা শেষে তাকে গ্রাম্য কবর স্থানে দফন করা হয়েছে।
ইনাতগঞ্জ ফাঁড়ির এসআই এমরান হোসেন জানান, খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করি। নিহতের পরিবারের পক্ষে কোন অভিযোগ না থাকায় তার ভাই আকবর হোসেনের জিম্মায় লাশ দিয়ে আসি।
Related News
হবিগঞ্জে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে পণ্যের মোড়ক ব্যবহার না করা, মূল্য তালিকাRead More
হবিগঞ্জে একসঙ্গে চার শিশু নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলার থেকে একসঙ্গে চার শিশু নিখোঁজ হয়েRead More



Comments are Closed