কাশ্মীরে বাস খাদে পড়ে নিহত ৩৩
আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীরে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। ভারতীয় উদ্ধারকারী বাহিনী যুদ্ধতৎপরতায় উদ্ধার কাজ করছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। খবর এনডিটিভির।
কিশতওয়ারের ডেপুটি কমিশনার অংরেজ সিনহা রাণা জানিয়েছেন, সোমবার সকাল সাড়ে সাতটার দিকে একটি মিনিবাস কেশওয়ান থেকে কিশতওয়ারের দিকে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে। শ্রীগওয়ারির কাছে চাকা পিছলে গিয়ে গভীর খাদে পড়ে যায় বাসটি। স্থানীয়দের দাবি, বাসটিতে অত্যধিক যাত্রী উঠেছিল।
টুইট করে দুঃখ প্রকাশ করেছেন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। তিনি জানিয়েছেন, ‘হঠাৎ এমন একটা দুর্ঘটনা ঘটার জন্য আমি শোকাহত, নিহতদের পরিবারের কথা ভেবে খুবই খারাপ লাগছে।’
জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাও এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
Related News
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More
ইয়েমেনে অস্ত্রবাহী বিমান বিস্ফোরণ
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের এডেন আন্তর্জাতিক বিমানবন্দরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিকRead More



Comments are Closed