Main Menu

কোম্পানীগঞ্জে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

Manual4 Ad Code

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জে খালের পানিতে ভাসমান অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ব্যক্তি হলেন উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়নের দরাকুল গ্রামের মন্তাজ আলী (৪৫)।

রোববার (৩০ জুন) সকালে উপজেলার তোয়াকুল সড়কে একটি খালের পানিতে ভাসমান থাকা লাশটি উদ্ধার করে পুলিশ।

Manual6 Ad Code

নিহত মন্তাজ আলীকে শনিবার থেকে পাওয়া যাচ্ছিল না বলে জানায় তার পরিবারের লোকজন। অনেক খোঁজাখুঁজির পর রোববার সকালে স্থানীয় তোয়াকুল রোডের একটি খালের পানিতে ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া যায়। পরে স্থানীয়রা কোম্পানীগঞ্জ থানা পুলিশকে অবহিত করেন।

লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, মন্তাজ আলী গত শনিবার থেকে নিখোঁজ ছিলেন। রোববার স্থানীয় তোয়াকুল রোডের একটি খালের পানিতে ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া যায়। পরে স্থানীয়রা কোম্পানীগঞ্জ থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code