সুনামগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার!
সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জে বসতঘরের আড়া থেকে ঝুলন্ত অবস্থায় ফাতেমা আক্তার (৩০) নামের এক সৌদি প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার ময়নাতদন্ত শেষে নিহত মহিলার লাশ তার পরিবার ও স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
নিহত ফাতেমা দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের রামশাইরগাঁও গ্রামের সৌদি প্রবাসী জামাল মিয়ার স্ত্রী।
ফাতেমা তিন পুত্র সন্তানের জননী। তাদের বয়স যথাক্রমে সাত, চার ও দুই বছর।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সৌদি প্রবাসী জামাল মিয়ার স্ত্রী ফাতেমা বেগম তার তিন পুত্রসন্তান উপজেলার রামশাইরগাঁও গ্রামে নিজ বাড়িতেই বসবাস করে আসছিলেন।
গতকাল শনিবার শিশু সন্তানদের যথারীতি সকালের নাস্তা করিয়ে দুপুরের আগেই তাদেরকে ফের গোসল করানোর পর খাবার খাইয়ে বাড়ির বাইরে খেলাধুলার জন্য পাঠিয়ে দেন ফাতেমা।
এরপর দুপুরের পর কোনো এক সময়ে নিজ শয়নকক্ষের আড়া’(ধর্ণা)’র সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি।
বিকালে নিহতের ছয় বছর বয়সী বড় ছেলে জাহেদুল হক খেলাধুলা থেকে বাড়ি ফিরে শয়নকক্ষে ঢুকে মায়ের ঝুলন্ত লাশ দেখে চিৎকার দিলে বিষয়টি তখন পরিবারের অন্যরা ও প্রতিবেশীরা জানতে পারেন।
নিহত ফাতেমা উপজেলার রামশাইরগাঁও গ্রামের বাসিন্দা বিল্লাল হোসেনের মেয়ে। এ ঘটনায় শনিবার রাতেই থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাশেম ফাতেমা আত্নহননের বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
৫ বছরেও শেষ হয়নি সুনামগঞ্জে সোমেশ্বরী সেতুর কাজ
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বাসিন্দাদের স্বপ্নের সেতু এখন দুঃস্বপ্নে পরিণতRead More
সুনামগঞ্জ সীমান্তে বাংলাদেশি যুবক নিহত
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চারাগাঁও সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশRead More



Comments are Closed