সিলেটে বিএনপি নেতা মাহমদ আলীর ইন্তেকাল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সহ সভাপতি, সিলেট বিভাগ গণদাবী পরিষদ দক্ষিণ সুরমা উপজেলা শাখার উপদেষ্টা, দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের কিসমত বিরাহিমপুর গ্রামের বাসিন্দা, কিসমত বিরাহিমপুর জামে মসজিদের মুতাওয়াল্লী, উপজেলার বিশিষ্ট সালিশী ব্যক্তিত্ব মোঃ মাহমদ আলী রোববার (৩০ জুন) বিকাল সাড়ে ৪টায় নর্থইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ……….. রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে, আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাযার নামাজ ১ জুলাই সোমবার বেলা ১১টায় দক্ষিন সুরমা উপজেলার বটতলা বিবির মোকাম শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। জানাযায় সর্বস্তরের মুসল্লিগণকে পরিবারের পক্ষ থেকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন মরহুমর ছেলে ডাঃ কয়েছ আহমদ।
বিএনপি নেতা, বিশিষ্ট সালিশী ব্যক্তিত্ব মোঃ মাহমদ আলীর মৃত্যুতে বিভিন্ন মহলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
শোক জ্ঞাপনকারী নেতৃবৃন্দরা হচ্ছেন, সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ¦ শফি আহমদ চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, সাধারণ সম্পাদক আলী আহমদ, খান বাহাদুর আছদ্দর আলী খান ওয়াকফ স্টেটের মুতাওয়াল্লী এডভোকেট বাবর আলী খান, সিলাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল মালিক, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহ মোঃ ইমাদ উদ্দিন নাসিরী, সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক এম. শফিকুর রহমান, দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি, দৈনিক সিলেট বাণীর দক্ষিণ সুরমা প্রতিনিধি শামীম আহমদ তালুকদার প্রমুখ।
শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামান করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমাবেদনা জ্ঞাপন করেছেন।
Related News
বিশ্বনাথে বাসায় গিয়ে ছাত্রদল নেতাকে ‘পেটালেন’ ছাত্রলীগ নেতা
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ফেসবুক পোস্টের জেরে এক ছাত্রদল নেতাকে তার বাসায়Read More
গোয়াইনঘাটে ২৭ ড্রেজার ধ্বংস, ২৩ জন আটক
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ব্যাপক অভিযানRead More



Comments are Closed