Main Menu

গোয়াইনঘাটে এক সপ্তাহ ধরে কাঠ মিস্ত্রি নিখোঁজ

Manual2 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাটে এক সপ্তাহ ধরে আবু বক্কর (৫০) নামের এক কাঠ মিস্ত্রি নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যক্তি উপজেলার তিতকুল্লি হাওর গ্রামের বাছেদ আলী মুন্সির ছেলে। এ ব্যাপারে গোয়াইনঘাট থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। ডায়েরী নং-১০৪৯।

পারিবারিক ও থানায় জিডি সূত্রে জানা যায়, গত ২৩ জুন রোববার বিকেলে আবু বক্কর তার পার্শ্ববর্তী এলাকায় সীমার বাজার যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। এদিন রাত থেকেই তার ব্যবহৃত মোবাইলে ফোন দিয়ে এবং আত্মীয় স্বজনের বাড়িসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি।

Manual4 Ad Code

তবে এর পরদিন ২৫ জুন সোমবার থেকেই আবু বক্করের ব্যবহৃত মোবাইল ফোন থেকে তার ছেলের মোবাইলে বিভিন্ন সময়ে টাকা দাবী করে একাধিক এসএমএস পাঠানো হচ্ছে। এসএমএস এর মাধ্যমে জানানো হয় আবু বক্করকে অপহরণ করা হয়েছে। মুক্তিপণ হিসেবে চার লাখ টাকা দিলে তাকে ছেড়ে দেওয়া হবে। আর যদি মুক্তিপণের টাকা না দেওয়া হয় তাহলে তাকে মেরে তার লাশ টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেওয়া হবে। এ ভাবেই তার ছেলের মোবাইলে এসএমএস পাঠিয়ে অব্যাহত ভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে নিখোঁজ ব্যক্তির পরিবার থেকে অভিযোগ করা হয়েছে।

Manual7 Ad Code

এ বিষয়ে গত বুধবার গোয়াইনঘাট থানায় নিখোঁজ আবু বক্করের পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। কিন্তু নিখোঁজের এক সপ্তাহ পেরিয়ে গেলেও রোববার এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি।

Manual5 Ad Code

গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) হিল্লোল রায় বলেন, আবু বক্কর নামের এক ব্যক্তি নিখোঁজের ব্যাপারে থানায় জিডি করা হয়েছে। নিখোঁজ ব্যক্তি পরিবারের সাথে অভিমান করে নিজে থেকেই আত্মগোপনে রয়েছেন, নাকি তাকে অপহরণ করা হয়েছে এ বিষয়ে আপাতত কিছুই বলা যাচ্ছেনা। তবে নিখোঁজ ওই ব্যক্তির সন্ধানে পুলিশ সচেষ্ট রয়েছে বলে তিনি জানান।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code