সোমবার বন্ধ থাকবে ব্যাংক
বৈশাখী নিউজ ডেস্ক: নিয়মানুযায়ী নতুন অর্থবছরের (২০১৯-২০) প্রথম দিন অর্থাৎ ১ জুলাই ‘ব্যাংক হলিডে’ থাকে। সেজন্য সোমবার দেশের ব্যাংকগুলোতে সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। বন্ধ থাকবে শেয়ারবাজারের লেনদেনও। তবে বাংলাদেশ ব্যাংকসহ সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে।
জানা গেছে, ৩০ জুন ব্যাংকগুলোর ছয়মাসের আর্থিক হিসাব শেষ করে। সারাদেশের বিভিন্ন শাখা থেকে পাঠানো হিসাব একত্রিত করে অর্ধ-বার্ষিক ব্যালেন্স-শিট প্রস্তুত করে থাকে। হিসাব বিবরণী প্রস্তুত করার কারণে ৩০ জুনের পরের দিন ১ জুলাই ব্যাংক হলিডে পালন করা হয়।
একইভাবে ৩১ ডিসেম্বরও ব্যাংক হলিডে হিসেবে পালন করা হয়ে থাকে। ওইদিন ব্যাংকগুলোতে পঞ্জিকা বছরের হিসাব শেষ করে বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করা হয়। যে কারণে বছরের এই দু’দিনকে ‘ব্যাংক হলিডে’ হিসেবে ছুটি নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
Related News
ইউনিয়ন পর্যায়েও বসছে ভ্যাট, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মাসে ৫০০ টাকা
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানকে মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থারRead More
দেশের বাজারে কমল স্বর্ণের দাম
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে স্বর্ণের গহনার দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালোRead More



Comments are Closed