Main Menu

সমাজে হিজড়াদের জন্য সমতা আনয়ন প্রয়োজন

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: হিজড়া জনগোষ্টী সমাজ ও পরিবারের একটি অংশ। তাদেরও মৌলিক চাহিদা রয়েছে। সেই মৌলিক চাহিদার যোগান দিতে গিয়ে অনেকটা বাধ্য হয়েই মানুষের দ্বারস্থ হতে হয়। এই অবস্থা থেকে উত্তরণে পরিবার সর্বপরি সমাজ ব্যবস্থাতে ইতিবাচক পরিবর্তন আনা দরকার।

রোববার (৩০ জুন) সিলেট নগরের একটি অভিজাত হোটেলে তৃতীয় লিঙ্গের স্বাস্থ্য ও মানবাধিকার, সংবেদনশীলতা নিয়ে বিভাগীয় পর্যায়ে সাংবাদিকদের নিয়ে অনুষ্ঠিত সভায় এসব কথা তুলে ধরেন বক্তারা।

বক্তারা বলেন, পরিবার-পরিজন যাতে সমাজে হেয়প্রতিপন্ন হতে না হয়, এ জন্য পরিবার থেকে হিজড়াদের আলাদা করে দেওয়া হয়। কিন্তু তারাও মানুষ। পরিবার পরিজন ছেড়ে তারা অসহায় হয়ে পড়ে। তখন কয়েকজন মিলে বাঁচার তাগিদে রাস্তায় নেমে মানুষের কাছে হাত পাততে হয়। এই সাহায্যের উপর ভর করেই চলে তাদের জীবন।

বৈঠকে বক্তারা বলেন, হিজড়া জনগোষ্ঠী সংখ্যায় বেশি নয়। সময় এসেছে তাদের নিয়ে ভাবার। রাষ্ট্র ও সমাজ ব্যবস্থায় হিজড়াদের জন্য সমতা আনয়ন প্রয়োজন। তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলে নিজেদের অবস্থার পরিবর্তন ঘটাতে সক্ষম।

তাছাড়া সংবেদনশীলতার বিষয়টি পাঠ্যপুস্তকে থাকলেও তা পড়ানো হয় না। যে কারণে সমাজে সচেতনাও সৃষ্টি হচ্ছে না।

‘অধিকার এখানে, এখনই বাংলাদেশ’ এর আয়োজনে ও বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ারের সহযোগীতায় আয়োজিত সভায় মাল্টি মিডিয়ার মাধ্যমে হিজড়াদের জীবন মানের উন্নয়ন, কিশোর-কিশোরী ও যুবাদের যৌন এবং প্রজনন স্বাস্থ্য অধিকার সংরক্ষণে বৈশ্বিক উদ্যোগের বিষয়টি মাল্টি মিডিয়ার মাধ্যমে তুলে ধরেন আরএইচআরএন এর বাংলাদেশের উপ ব্যবস্থাপক মো. আবুল বারাকাত।

Manual6 Ad Code

অনুষ্ঠানে হিজড়া কল্যাণ সমিতির সভাপতি শুক্লা নিজেদের দু:খগাঁথা মর্মস্পর্শী জীবন কাহিনী তুলে ধরে বলেন, একবার ভাবুন- এই ভূবনে আপনার আত্মীয় স্বজন সব রয়েছে, এরপরও আপনী তাদের থেকে বিচ্ছিন্ন। তাদের সঙ্গে বসবাস করতে পারছেন না। কেমন লাগবে আপনার?

Manual4 Ad Code

তিনি বলেন, আমরাওতো মানুষ, সৃষ্টিকর্তার সৃষ্টি। ইচ্ছে করেতো হিজড়া হইনি। তবে কেনো পরিবার থেকে সমাজ থেকে আলাদা করে দেওয়া হয়। আমাদের কি মৌলিক চাহিদা নেই। মৌলিক চাহিদার যোগান দিতে, পেটের চাহিদা মেটাতে আমরা মানুষের কাছে হাত পাততে হয়। হিজড়া জনগোষ্ঠীতো সংখ্যায় অত্যন্ত নগন্য, আমাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হলে অবশ্যই উপার্জন করে খেতে পারতাম। এনজিও সংস্থা বন্ধু থাকাতে আমরা সহযোগীতা পাচ্ছি।

Manual6 Ad Code

প্রারম্ভিক বক্তব্য রাখেন অনুষ্ঠানের মর্ডারেটর দেবাশীষ দেবু। তাঁর সঞ্চালনায় উন্মুক্ত আলোচনায় হিজড়া জনগোষ্টীর জীবন মান উন্নয়নে বক্তব্য রাখেন দৈনিক উত্তর পূর্ব পত্রিকার প্রধান সম্পাদক আজিজ আহমদ সেলিম, সিনিয়র সাংবাদিক আল আজাদ, সমকালের সিনিয়র রিপোর্টার মুকিত রহমানী, ইউএনবি’র সিলেট প্রতিনিধি মোহাম্মদ মহসীন, সিলেট জেলা প্রেসক্লাবের সহ সভাপতি সাত্তার আজাদ, সহ সাধারণ সম্পাদক ও বাংলানিউজের সিনিয়র করেসপন্ডেন্ট নাসির উদ্দিন, বাংলাদেশ বেতারের নিজস্ব প্রতিবেদক মো. শফিকুর রহমান চৌধুরী, শুভ প্রতিদিনের বার্তা সম্পাদক ছামির মাহমুদ, সিলেটের ডাক পত্রিকার সিনিয়র রিপোর্টার আনাস হাবিব কলিন্স, চ্যানেল আই এর সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান সাকি, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার আব্দুল আহাদ, সিলেট ভয়েসের সম্পাদক সৈয়দ রাসেল, হিজড়া কল্যাণ সমিতির সভাপতি শুক্লা আক্তার ও সদস্য জুঁই।

আয়োজকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ারের ফরিদ আহমেদ ও সিলেট কো-অর্ডিনেটর সাংবাদিক মঞ্জুর হোসেন খান।

Manual6 Ad Code

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- দৈনিক কাজিরবাজার পত্রিকার বার্তা সম্পাদক সুয়েব বাসিত, ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মামুন হাসান, অমিতা সিনহা প্রমুখ।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code