বানিয়াচংয়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
বানিয়াচং সংবাদদাতা: হবিগঞ্জের বানিয়াচংয়ে নিখোঁজের তিনদিন পর মাহমুদ মিয়া (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৯ জুন) বিকেলে উপজেলার নোয়াগাঁও গ্রামের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মাহমুদ একই গ্রামের মনির উদ্দিনের ছেলে।
বানিয়াচং থানার উপ-পরিদর্শক (এসআই) জুলহাস জানান, গত ২৬ জুন (বুধবার) বাড়ি থেকে বের হয়ে মাহমুদ আর ফিরে আসেননি। শনিবার বিকেলে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে তার মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ মোবারক বলেন, ‘ময়নাতদন্তের প্রতিবেদন দেখে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
Related News
হবিগঞ্জে ৭ হাজার ৮০০ পিস ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে পিকআপের ইঞ্জিনের ওপর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৭ হাজার ৮০০Read More
হবিগঞ্জে চিকিৎসার অবহেলায় ২ রোগীর মৃত্যুর অভিযোগ, হাসপাতালে স্বজনদের বিক্ষোভ
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই রোগীর মৃত্যুর ঘটনায় চিকিৎসা অবহেলার অভিযোগ ওঠেছে।Read More



Comments are Closed