Main Menu

জৈন্তাপুরে আহত মেছোবাঘ উদ্ধার

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার সারীঘাট এলাকা থেকে শনিবার রাতে গুরুতর আহতবস্থায় একটি মেছোবাঘ উদ্ধার করা হয়েছে।

রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় পথচারিরা আহত মেছোবাঘাটি উদ্ধার করে জৈন্তাপুর মডেল থানা পুলিশেকে খবর দেয়।

খবর পেয়ে থানার এএসআই তাজুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মেছোবাঘটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পরে থানার ওসি বন বিভাগকে খবর দিলে সারী রেঞ্জের অফিসার থানায় পৌছালে মেছো বাঘটি পুলিশ বন বিভাগের কাছে হস্তান্তর করে।

এ ব্যপারে জৈন্তাপুর থানার অফিসার ইনচার্জ খান মো. মইনুল জাকির বলেন- সংবাদ পেয়ে দ্রুত মেছো বাঘটি মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে বন বিভাগকে সংবাদ দেই। বন বিভাগের লোকজন থানায় আসলে মেছোবাঘটি তাদের নিকট হস্থান্তর করি।

Share





Related News

Comments are Closed