Main Menu

ওসমানীনগরে মাইক্রোবাস-সিএনজি সংঘর্ষে নিহত ১

ওসমানীনগর প্রতিনিধি : সিলেটের ওসমানীনগরে মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জহির মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।

রবিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কুরুয়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এসময় আরো একটি সিএনজি অটোরিকশা ক্ষতিগ্রস্থ হয়।

নিহত জাহির মিয়া মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শ্রীপুর গ্রামের মৃত জালাল মিয়ার ছেলে।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এসএম আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed