সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ার বরমচালে দুর্ঘটনা কবলিত ট্রেনের বগি উদ্ধারে সাময়িকভাবে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ রাখা হয়েছে।
বরমচাল স্টেশন মাস্টার শফিকুল ইসলাম জানান, শনিবার সকাল থেকে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বরমচালে খালে ছিটকে পড়া ট্রেনের বগি উদ্ধারের কাজ চলছে, তাই এই লাইনে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। উদ্ধার কাজ শেষ হলে লাইন স্বাভাবিক হবে।
এদিকে কুলাউড়ার ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার মুহিব উদ্দিন আহমদ জানান, উদ্ধার কাজ শেষ হতে কত সময় লাগবে বলা যাচ্ছে না। তবে দ্রুত কাজ করা হচ্ছে।
তিনি জানান, খালে রেলের বগি থাকায় পানি নিষ্কাশনে ব্যাঘাত ঘটাচ্ছে। যার ফলে ঝুঁকি বাড়ছে সেতুটির। তাই দ্রুত উদ্ধারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এদিকে, শনিবার বেলা ১২টার দিকে সিলেট গামী পারাবত এক্সপ্রেস শ্রীমঙ্গলে এসে দাঁড়িয়ে আছে। আরেকটি লোকাল ট্রেনও স্টেশনে দাঁড়ানো।
ঢাকাগামী কালনী এক্সপ্রেস সিলেট থেকে ছেড়ে দাঁড়িয়ে আছে বরমচাল ভাঙা ব্রিজের পাশে। আটকে আছে ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেসও।
প্রসঙ্গত, গত রোববার (২৩ জুন) রাত ১১টা ৪৮ মিনিটে সিলেট থেকে ঢাকা যাওয়ার পথে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল রেলক্রসিং এলাকার কাছেই সেতু ভেঙে আন্তঃনগর ‘উপবন এক্সপ্রেস’ ট্রেনের কয়েকটি বগি খালে পড়ে যায়। এছাড়া আরও তিনটি বগি স্থলভাগের সীমানায় লাইনচ্যুত হয়ে পড়ে। মোট পাঁচটি বগি ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ শুরু করে। পুলিশ, বিজিবি ও স্থানীয় লোকজনও উদ্ধার অভিযানে অংশ নেন।
এ ঘটনায় নিহত হন চারজন এবং আহত হন শতাধিক যাত্রী। এ দুর্ঘটনার কারণে ২২ ঘন্টা বন্ধ থাকে সারাদেশের সাথে সিলেটের রেল যোগাযোগ।
Related News
কমলগঞ্জে বাদী পক্ষ আপোস না করায় মিথ্যা মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে হত্যা মামলা তুলে নেওয়ার জন্য আসামিপক্ষ নানাভাবে হয়রানি করছে এবংRead More
মৌলভীবাজারে যুবলীগের সভাপতি ও স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুইRead More



Comments are Closed