Main Menu

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর খিলগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মুন্না (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি দক্ষিণ বনশ্রীতে গাড়ির চাকা মেরামতের একটি দোকানের মালিক ছিলেন।

শুক্রবার (২৮ জুন) রাত ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে পরিচিতরা মুন্নাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত পৌনে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

মুন্নার পরিচিত জিহান ইরফান জানান, খিলগাঁও বনশ্রী মেরাদিয়া হাট সংলগ্ন রাস্তায় মোটরসাইকেলে থাকা অবস্থায় একটি ট্রাক মুন্নাকে ধাক্কা দেয়। এতে সে আহত হলে দ্রুত হাসপাতালে নেয়া হয়।

তিনি আরও জানান, মুন্নার দক্ষিণ বনশ্রীতে গাড়ির চাকা মেরামতের একটি দোকান আছে।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

Share





Related News

Comments are Closed