নববধূর যৌনাঙ্গ কেটে দিলেন স্বামী!
বৈশাখী নিউজ ডেস্ক: বিয়ের চারদিনের মাথায় নববধূর যৌনাঙ্গ কাঁচি দিয়ে কেটে দিলেন স্বামী। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫ দিনের চিকিৎসা শেষে গত ২৪ জুন নির্যাতিতা জকিগঞ্জ থানায় এ ব্যাপারে মামলা দায়ের করেছেন। সিলেটের জকিগঞ্জ উপজেলার চারিগ্রামে এ ঘটনা ঘটে।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, চারিগ্রামের মৃত মুছব্বির আলীর ছেলে নাজিম উদ্দিন (৩৩) এর সাথে গত ১৩ জুন হরাইত্রিলোচন গ্রামের দিনমজুর আব্দুল গফুরের মেয়ে রুনা বেগমের বিয়ে হয়। বিয়ের প্রথম রাতেই রুনার স্বামী নাজিম উদ্দিন স্ত্রীকে বলেন বিয়েতে তার প্রায় এক লাখ টাকা খরচ হয়েছে। সে টাকা বাবার বাড়ী থেকে এনে দেয়ার জন্য রুনাকে চাপ দেন।
এরপর ১৭ জুন গভীর রাতে যৌতুকের টাকা নিয়ে বাকবিতণ্ডার সময় গামছা ও ওড়না দিয়ে হাত-পা বেঁধে মারধরের এক পর্যায়ে রুনার যৌনাঙ্গ কেটে ফেলে। এতে রুনা অজ্ঞান হয়ে যান। ভোরে রক্তাক্ত অবস্থায় রুনাকে সিএনজি দিয়ে বাবার বাড়ী পাঠিয়ে দেন স্বামী নাজিম।
রুনাকে প্রথমে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
রুনার বাবা নাজিম উদ্দিন বলেন, ৫ দিন মেয়ে হাসপাতালে ভর্তি ছিল এখনো পুরোপুরি সুস্থ নয়। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবী করেন তিনি।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাওলাদার বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। আসামী আটক করার জন্য তৎপর রয়েছে পুলিশ।
Related News
বিকল্প ঢাকা-সিলেট মহাসড়ক কাজের উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট মহাসড়কের বিকল্প হিসেবে ব্যবহৃত ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-নাসিরনগর আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ কাজের আনুষ্ঠানিকRead More
সোমবার সিলেটের যেসব এলাকায় ৮ ঘণ্টা থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার বেশ কিছু এলাকায় সোমবার (২৮ সেপ্টেম্বর) টানাRead More



Comments are Closed