সিলেট শিক্ষাবোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান পদে টংগী সরকারি কলেজের উপাধ্যক্ষ মো: মজিদুল ইসলামকে নিয়োগ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এ পদে নিয়োগের কথা জানানো হয়। বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা মজিদুল ইসলাম সমাজকল্যাণ বিষয়ের অধ্যাপক।
প্রসঙ্গত, সিলেট শিক্ষাবোর্ডের বর্তমান চেয়ারম্যান অধ্যাপক আব্দুল কুদ্দুসের মেয়াদ বৃহস্পতিবার শেষ হয়। পদটি খালি হওয়ায় অধ্যাপক মজিদুল ইসলামকে এ পদে নিয়োগ দেয়া হলো।
« শনিবার খোলা থাকবে সব ব্যাংক (Previous News)
(Next News) সিলেট থেকে ময়মনসিংহ ট্রেন চালুর দাবী »
Related News
বাউবির এইচএসসির ফলাফল প্রকাশ, পাসের হার ৬৪.৭৫
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এইচএসসি পরীক্ষা-২০২৬ এর ফলাফল সোমবার (১৬ নভেম্বর) প্রকাশRead More
১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের ১৩টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষার তারিখRead More



Comments are Closed