Main Menu

শনিবার খোলা থাকবে সব ব্যাংক

বৈশাখী নিউজ ডেস্ক : বাণিজ্যিক ব্যাংক আয়কর, ভ্যাট ও শুল্ক সরকারি কোষাগারে জমা দেওয়ার সুবিধার জন্য শনিবার (২৯ জুন) বাণিজ্যিক ব্যাংকগুলো খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এদিন জেলা পর্যায়ের সব ব্যাংক এবং উপজেলা পর্যায়ের সোনালী ব্যাংকের শাখাও খোলা রাখতে হবে বলে সার্কুলারে নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো এক সার্কুলারে এ নির্দেশ দেওয়া হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, ‘করদাতাদের আয়কর, ভ্যাট ও শুল্ক জমা দেওয়ার সুবিধার জন্য চেক চালান, পে-অর্ডার, ডিমান্ড ড্রাফট সেবা চালু রাখার লক্ষ্যে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে সব বাণিজ্যিক ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলো শনিবার খোলা রাখার ব্যবস্থা নিতে হবে।’

Share





Related News

Comments are Closed