ওসমানী এয়ারপোর্টে এমটিবি’র এয়ার লাউঞ্জ উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: বিমানযাত্রীদেরকে উন্নত সেবা প্রদানের লক্ষ্যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এমটিবি এয়ার লাউঞ্জ চালু করেছে।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ হেদায়েত উল্লাহ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এ লাউঞ্জের উদ্বোধন করেন।
এমটিবি এয়ার লাউঞ্জ-এ এমটিবি’র ক্রেডিট কার্ডধারীরা বিনামূল্যে এবং অন্যান্য যাত্রীরা নির্ধারিত ফি’র মাধ্যমে সার্ভিস গ্রহণ করতে পারবেন।
এমটিবি এয়ার লাউঞ্জ-এর উদ্বোধন করে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের চেয়ারম্যান হেদায়ত উল্লাহ বলেন, মানুষকে সেবা দেওয়া মহৎ কাজ। অনেক যাত্রী বিমান ভ্রমনের শুরুতে বিমান বন্দরে পৌঁছলে অনেকটা ক্লান্ত হয়ে পড়েন, তাদেরকে সতেজ করে তোলার লক্ষ্যেই মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ওসমানী বিমান বন্দরে এয়ার লাউঞ্জ সার্ভিস চালু করেছে। আমরা আশা করছি আমাদের এ সেবার দ্বারা বিমান যাত্রীরা উপকৃত হবেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি ও সিইও আনিস এ. খান, ফ্যালকন এজেন্সীর ম্যানেজিং পার্টনার মাহফুজ আহমদ, ওসমানী বিমান বন্দরের ম্যানেজার হাফিজ আহমদ, চিটাগং স্টক এক্সচেঞ্জের সাবেক প্রেসিডেন্ট ফখর উদ্দিন আলী আহমদ, অগ্রণী ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ শামস উল ইসলাম ।
Related News
চাকরি সিলেটে, চার নার্স বসবাস করেন ইউরোপে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিনজন সিনিয়র স্টাফ নার্স ও একজন মিডওয়াইফRead More
বিশ্বনাথে ছেলেসহ বিএনপি নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কদর আলী ও তার ছেলেRead More



Comments are Closed