Main Menu

বিশ্বনাথে ছাত্রদলের চার নেতার পদত্যাগ

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়ন ছাত্রদলের নবগঠিত কমিটির চার নেতা পদত্যাগ করেছেন। গতকাল বুধবার বিকেলে উপজেলা ছাত্রদলের আহবায়ক মতিউর রহমান সুমনের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন ওই চার ছাত্রদল নেতা।

নবগঠিত ছাত্রদলের ইউনিয়ন কমিটিতে একজন অছাত্রকে সভাপতি নির্বাচিত করা হয়েছে এমন অভিযোগ এনেছেন এবং সেই অছাত্রের অধীনস্থ কমিটিতে থাকতে তারা লজ্জা বোধ করছেন মর্মে দাবি করে কমিটি থেকে পদত্যাগ করেছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন তারা।

Manual5 Ad Code

পদত্যাগকারী ছাত্রদল নেতারা হলেন- নবগঠিত অলংকারী ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মাছুম আহমদ, যুগ্ম সম্পাদক সুপন মিয়া, সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন ও প্রচার সম্পাদক আশরাফ খান।

এ ব্যাপারে জানতে বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের আহবায়ক মতিউর রহমান সুমনের সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি।

Manual4 Ad Code

প্রসঙ্গত, বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। গত ২৫ জুন মঙ্গলবার রাতে উপজেলা ছাত্রদলের আহবায়ক মতিউর রহমান সুমন স্বাক্ষরিত ইউনিয়ন ছাত্রদল নেতা দিলোয়ার হোসেনকে সভাপতি, জুবায়ের আহমদ সুমনকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code