স্টেডিয়ামে পদদলিত হয়ে নিহত ১৫
আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার দেশ মাদাগাস্কারে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলাকালে পদদলিত হয়ে অন্তত ১৫ জন নিহত হয়েছেন।
বুধবার (২৬ জুন) দেশটির রাজধানী আন্তানানারিভোর একটি স্টেডিয়ামে এ ঘটনাটি ঘটে।
এ ঘটনায় আরও ৭৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
স্টেডিয়ামে একটি সামরিক কুচকাওয়াজ শেষে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষগুলো।
কী কারণে পদদলনের এ ঘটনা ঘটেছে তা পরিষ্কার নয় বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী জেনারেল রিচার্ড রাকোটোনিরিনা।
সামরিক বাহিনীর কুচকাওয়াজ ও কনসার্ট দেখার জন্য হাজার হাজার লোক স্টেডিয়ামটিতে জড়ো হয়েছিল।
ঘটনার বিস্তারিত পরিষ্কার না হলেও কর্তৃপক্ষের বরাতে বিবিসি জানিয়েছে, ওই কুচকাওয়াজের পর লোকজন স্টেডিয়াম ছেড়ে যাওয়ার চেষ্টা করার সময় পুলিশ ফটকগুলো আটকে রাখলে এ ঘটনা ঘটে।
কিছু প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানিয়েছেন, লোকজন স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করছিল কিন্তু কর্তৃপক্ষগুলো শুধু ছোট একটি দরজা খুলে রেখেছিল।
আন্তর্জাতিক আরেকটি বার্তা সংস্থা জানিয়েছে, কুচকাওয়াজ শেষে নিরাপত্তা কর্মকর্তারা ফটক খুলে দিয়ে দর্শকদের চলে যাওয়ার সুযোগ দিয়েছিল।
কিন্তু কয়েকটি ফটক তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়ে পুলিশ ভিড় আটকে রাখে এবং এ সময়ই প্রাণঘাতী পদদলনের ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
যোশেফ রাভোয়াহাঙ্গি আন্দ্রিয়ানাভালোনা হাসপাতাল হতাহতের সংখ্যা নিশ্চিত করেছে বলে দেশটির আধাসামরিক বাহিনীর সচিব জেনারেল রিচার্ড রাভালোমানানা জানিয়েছেন।
Related News
জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া
আন্তর্জাতিক ডেস্ক: কৃষি খাতের জরুরি প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে বিদেশি শ্রমিকদের ভিসা আবেদনের দ্রুত নিষ্পত্তি করতেRead More
ডিআর কঙ্গোতে ভয়াবহ নৌকাডুবি, নিহত ৪১
আন্তর্জাতিক ডেস্ক: গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআরসি) আবারও ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘটেছে। দেশটির পূর্বাঞ্চলীয় টাঙ্গানিকা হ্রদেRead More



Comments are Closed