সুনামগঞ্জে সরকারি ভবনে যুবকের লাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ পৌর শহরের সরকারি নির্মাণাধীন ভবন থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৪ জুন) সকালে শ্যামল মিয়া (২৪) নামের ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার ময়না মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকালে সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্মাণাধীন স্টাফ কোয়ার্টারে একটি ঝুলন্ত মরদেহ দেখতে পান শ্রমিকরা। পরে পুলিশকে জানালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা শ্যামল মিয়া আত্মহত্যা করেছেন।
এ ব্যাপারে সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী নূর মোহাম্মদ সরকার বলেন, সকালে চট্টগ্রাম থেকে এসেছি আমি। রাস্তায় ট্রেন দুর্ঘটনায় শিকার হয়েছিলাম। এরই মধ্যে এক যুবকের মরদেহ উদ্ধারের কথা শুনেছি। যেহেতু এটি নির্মাণাধীন ভবন সেহেতু এখানে অনেকেই আড্ডা দেয়। অনেকবার নিষেধ করা হলেও কেউ কথা শোনেনি।
সুনামগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ বলেন, এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
Related News
সুনামগঞ্জে নিজ ঘর থেকে এনসিপি নেতার মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাহীন কাদির নামের এক নেতার ঝুলন্তRead More
ছাতকে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীনবরণRead More



Comments are Closed