Main Menu

সুরমা মার্কেট থেকে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর সুরমা মার্কেটের আহার রেষ্টুরেন্ট থেকে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) সকাল সাড়ে ৯টায় আহার রেস্টুরেন্টে খাওয়ার জন্য যায় সে। সেখানে খাওয়া দাওয়া শেষ করে হঠাৎ সে হারিয়ে যায়। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানায় নিখোঁজের পিতা মো. ফয়জুল ইসলাম একটি সাধারণ ডায়েরী করেছেন। যার নং- ১৩৫৩ (২৪.০৬.২০১৯ইং)।

নিখোঁজ মো. শায়কুল ইসলাম (১৩) কোম্পানীগঞ্জ উপজেলার জালিয়াড় পার গ্রামের মো. ফয়জুল ইসলামের পুত্র।

জিডি সূত্রে জানা যায়, নিখোঁজ শায়কুল ইসলাম দক্ষিণ সুরমার খোজারখলা মাদ্রাসার সাবেক ছাত্র। আজ তার পিতা খোজারখলা মাদ্রাসায় নিয়ে আসেন ভর্তির জন্য। ভর্তি করে নগরীর সুরমা মার্কেটের আহার রেস্টুরেন্টে নাস্তা করার জন্য আসেন। নাস্তা শেষ করে ফয়জুল ইসলাম হাত ধুতে যান, সেখান থেকে ফিরে আর শায়কুল ইসলামকে তার জায়গায় পাননি।

নিখোঁজের সময় তার গায়ে হালকা ন্যাড়া লাল রঙের পাঞ্জাবী ও পায়জামা ও মাথায় সাদা রঙের টুপি ছিল।

Share





Related News

Comments are Closed